বাঘাইছড়িতে ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ


ওমর ফারুক সুমন    |    ০৪:০১ পিএম, ২০২১-০৮-৩০

বাঘাইছড়িতে ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর ২১ বীর লংগদু জোন।

সোমবার (৩০ আগস্ট) সকাল ১১টায় খেদারমারা ইউনিয়নের বড় দুরছরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব খেদারমারা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি সেনারিজিয়নের ২১ বীর লংগদু জোন।

এ সময় লংগদু জোনের মেজর আসিফ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলতাফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকগণ  উপস্থিত ছিলেন।

ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে- ফুটবল, ভলিবল এবং ভলিবলের নেট।

এ সময় মেজর আসিফ বলেন, শিক্ষার পাশাপাশি শরীর গঠনে খেলাধুলার কোন বিকল্প নাই, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও এগিয়ে নিতে হবে। এসব ক্রীড়া সামগ্রী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে নিবে তাদের মানসিক ও শারীরিক ভাবে যোগ্য করে তুলবে।