স্মৃতিবিন্দু চাকমা | ১১:৪১ পিএম, ২০২১-০৮-২৩
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের অর্থায়নে,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে জুরাছড়ি উপজেলায় বিভিন্ন প্রজাতির ফলজ বনজ চারা স্কুল ক্লাব সমূহের মাঝে ক্রীড়া সামগ্রী, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাইমেশিন এবং কাল বৈশাখী ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল অাখতারুজ্জামান ফয়সাল পিএসসি।
জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ,অফিসার ইনচার্জ শফিউল অাজম, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা সহ উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
প্রধান অতিথি জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল অাখতারুজ্জামান ফয়সাল পিএসসি বলেন,বঙ্গবন্ধু নেতৃত্বে এ স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র পেয়েছি, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার নেতৃত্বে দেশ অাজ উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। তাই এ প্রত্যন্ত এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য অনুরোধ করেন। তিনি অরো বলেন,বর্তমানে অনেক জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাই পরিবেশকে রক্ষা করতে হলে বেশী করে গাছের চারা রোপন করার জন্য কৃষকদের প্রতি পরামর্শ প্রদান করেন।
এছড়াও ইউনিয়ন পরিষদ এবং ধর্মীয় উপসনালয়ে টাবু বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited