নিজস্ব প্রতিবেদক | ০৭:৪৯ পিএম, ২০২১-০৮-১৬
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি বন বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) সকাল ১১টায় শহরের ভেদভেদিস্থ বন বিভাগের কার্যালয়ের সামনে চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙামাটি অঞ্চলের বন বিভাগের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান মহসিন রোমান, অতিরিক্ত পুলিশ সুপার তাপশ রঞ্জণ ঘোষ, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমূখ।
অনুষ্ঠানে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited