রাঙামাটিতে অসহায়দের মাঝে  সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ১১:০২ এএম, ২০২১-০৮-১৬

রাঙামাটিতে অসহায়দের মাঝে  সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

রাঙামাটি পৌরসভা এলাকায় উপজাতি ও বাঙালী সুবিধাবঞ্চিত ৮০টি পরিবারের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার সকালে রাঙামাটি রিজিয়নের উদ্যোগে ও সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় ভেদভেদি টেনিস কোর্ট মাঠ প্রাঙ্গনে ত্রান বিতরণ করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস এম আমিনুল ইসলাম(পিএসসি)।
 

ত্রান বিতরণকালে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ  সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ   মানুষের মাঝে  ত্রান বিতরন  করে  আসছে।তারই  ধারাবাহিকতায় রাঙামাটি পৌরসভা এলাকার উপজাতি ও বাঙ্গালী সুবিধা আশিটি পরিবারের  মাঝে  সামাজিক  দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
এসময় রাঙামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন শাদমানুর রহমান অর্ণব,লেঃ সাকিফ রহমান,সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুক্তার হোসেন উপস্থিত ছিলেন।

 

খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি চাউল,২ কেজি আটা,৩ কেজি ডাল,১ কেজি লবন প্রদান করা হয়।