জুরাছড়িতে জাতির পিতার ৪৬ তম শাহাদত বার্ষিকী পালন


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৭:২৬ পিএম, ২০২১-০৮-১৫

জুরাছড়িতে জাতির পিতার ৪৬ তম শাহাদত বার্ষিকী পালন

স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী জাতি ধর্ম-ধর্ম-বর্ণ নির্বশেষে জুরাছড়ি উপজেলা প্রশাসন, জুরাছড়ি থানা এবং উপজেলা আওয়ামিলীগ, ইউনিয়ন পরিষদ  বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করেন।

সকাল ৯.৩০ মিনিটে বঙ্গবন্ধু ম্যুরাল এ পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।শ্রদ্ধা নিবেদন শেষে গাছের চারা রোপন করেন উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ সমূহ।

দিবসটি উপলক্ষে অালোচনা সভা ত্রাণ বিতরণ এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তিনজন যুব অাত্বকর্মীদের মাঝে ১ লক্ষ ৭০ হাজার ঋণ বিতরণ করা হয়।

উল্লেখ্য যে জুরাছড়ি উপজেলা অাওয়ামিলীগ সাধরণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমার উদ্যোগে উপজেলা বিভিন্ন ইভেন্টে খেলোয়াড়দের মাঝে জাতির পিতার শাহাদত বার্ষিকী উপলক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এছাড়া ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুঃস্থ অসহায় গরীব  ২,৫০০ শত টাকা করে ১০ জন শিল্পীদের মাঝে বিতরণ করা হয়।