বিলাইছড়ির ৭২টি পয়েন্টে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল


বিলাইছড়ি প্রতিনিধি    |    ০৮:২৬ পিএম, ২০২০-১০-০৪

বিলাইছড়ির ৭২টি পয়েন্টে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

সারাদেশের ন্যায় বিলাইছড়িতেও উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে এই ক্যাম্পেইনের শুভ উদ্ধোধন করেন।

ডাঃ রশ্মি চাকমা জানান, বিলাইছড়ির ৭২টি কেন্দ্রে ৩৯০০ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এতে বিলাইছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের ৪৮ জন কর্মী ক্যাপসুল খাওয়ানোর জন্য নিয়োজিত রয়েছেন বলে তিনি জানান। 

প্রসঙ্গত, ভিটামিন এ ক্যাপসুল আগামী ১৭ ই অক্টোবর ২০২০ পর্যন্ত শিশুদের খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।