বাঘাইছড়িতে যুব রেড ক্রিসেন্ট কর্মীদের পরিচয় পত্র বিতরণ


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০২:৫৪ পিএম, ২০২১-০৮-১৩

বাঘাইছড়িতে যুব রেড ক্রিসেন্ট কর্মীদের পরিচয় পত্র বিতরণ

রাঙামাটির বাঘাইছড়িতে যুব রেড ক্রিসেন্ট সদস‍্যদের পরিচয় পত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১১টায় বাঘাইছড়ি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কমপ্লেক্স ভবনে এসব পরিচয় পত্র বিতরণ করা হয়।

এ সময় রাঙামাটি পার্বত‍্য জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস‍্য দানবির চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বাঘাইছড়ি যুব রেড ক্রিসেন্ট জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান অর্কিড চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এই পরিচয় পত্র বিতরণ করা হয়।

এ সময় বাঘাইছড়ি প্রেস ক্লাব সভাপতি ও আওয়ামী লীগের সহ-সভাপতি দীলিপ কুমার দাশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।