বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সকল জেলা শাখার মাসিক সমন্বয় সভা


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩১ এএম, ২০২১-০৮-০৮

বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সকল জেলা শাখার মাসিক সমন্বয় সভা

বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির সাথে সকল জেলা শাখার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগষ্ট শনিবার রাত নয়টায় জুমে ভার্চুয়াল সভা কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.মনির হোসেন। কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল প্রকৌশলী হাবিবুর রহমানের পরিচালিত সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা সভাপতি খলিলুর রহমান মজু, সুনামগঞ্জ জেলা সভাপতি-মো.মোদ্দাছির আলম, চট্টগ্রাম জেলা সভাপতি আর্কিটেক্ট মিজানুর রহমান, ময়মনসিংহ জেলা সভাপতি এ.এফ.এম এনামুল হক মামুন, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক শামশুল আলম শ্রাবণ, শরিয়তপুর জেলা সভাপতি এড.মাসুদুর রহমান,ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মো.ফেবিন রহমান, শ্রীপুর উপজেলা সভাপতি সাঈদ চৌধুরী, চাঁদপুর থকে মাহবুব আলম,মাদারীপুর থেকে আলম ছিদ্দিক।

উপস্হিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি- মো. নুরুজ্জামান শিপন, এক্সিকিউটিব সেক্রেটারি- ইসলাম মাহমুদ, যুগ্ন-সাংগঠনিক সম্পাদক-তাজুল ইসলাম, পানি সম্পদ বিষয়ক সম্পাদক-নাজিম উদ্দিন,আইন বিষয়ক সম্পাদক-সখিনা জামান বর্ণা, মহিলা বিষয়ক সম্পাদিকা-সাবিনা ইয়াসমিন মাধবী, কো-অর্ডিনেটিং এক্সিকিউটিব-জান্নাতুল সানজিদা সেতু। সভায় সংগঠনকে আরো গতিশীল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।