জুরাছড়িতে ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরু


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৭:০৮ পিএম, ২০২১-০৮-০৭

জুরাছড়িতে ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরু

সারাদেশের ন্যায় অাজ জুরাছড়ি উপজেলায় ইউনিয়ন  পর্যায়ে কোভিড -১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। অাজ শনিবার ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে টিকাদান কার্যক্রম সার্বিক তত্বাবধান করেন উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ,ডাঃ কামরুজ্জামান,ইউপি চেয়ারম্যান ক্যানান চাকমা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডাঃ অনন্যা চাকমা জানান, ১ নং জুরাছড়ি, ২ নং বনযোগীছড়া, ৩ নং মৈদং ইউনিয়নে অাজ শনিবার একইদিনে টিকা দেওয়া হচ্ছে।  উপজেলার দূর্গম দুমদুম্যা ইউনিয়নে জনগণ যাহাতে টিকা নিতে পারে সেজন্য উক্ত এলাকায় কর্মী পাঠানো হয়েছে। সুস্থভাবে যাহাতে টিকা দান কার্যক্রম পরিচালনা করতে পারেন সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিগণ সেন্টারে উপস্থিত থাকতে বলা হয়েছে এমনটা জানান,ইউপি চেয়ারম্যান সাধন কুমার চাকমা।

স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা জানান, অাজ  প্রথম বারের মত প্রতি ইউনিয়নে ৬০০ শত জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।