নানিয়ারচর প্রতিনিধি | ০৪:২২ পিএম, ২০২১-০৮-০৫
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র, ক্রিড়া ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন কামালের ৭২তম জন্মদিন পালন উপলক্ষ্যে নানিয়ারচরে নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন। ৫ই আগষ্ট এই দিনে বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।
বৃহস্পতিবার সকালে নানিয়ারচর উপজেলা চত্তরে শেখ কামালের দৃষ্টিনন্দন ব্যানার স্থাপন ও তারপ্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
এসময় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার ও থানার ওসি মোঃ সাব্বির রহমান, উপজেলা রিসোর্স সেন্টার অফিসার সরওয়ার কামাল প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা চত্তরে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, অনলাইনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও উপজেলার সকল বিভাগের প্রধানগণ যোগদানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতিচারণমূলক এক আলোচনা সভা (ভার্চুয়াল) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা শহিদ কামালের স্মৃতিচারণ ও বঙ্গবন্ধু পরিবারকে
নিশ্বংশ হত্যায় সমবেদনা জ্ঞাপন ও মাগফেরাত কামনা করেন।
ভার্চুয়াল সভা শেষে নানিয়ারচর পুর্নবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বগাছড়ি এলাকায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘরসমূহের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন।
এদিকে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনায় স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে খতমে কোরআন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেছে ইসলামিক ফাউন্ডেশন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited