বাঘাইছড়ির ১৯৫ পয়েন্টে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০২:০৩ পিএম, ২০২০-১০-০৪

বাঘাইছড়ির ১৯৫ পয়েন্টে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

বাঘাইছড়িতে এবার একযোগে ১৯৫ টি স্থানে ভিটামিন  " এ" ক্যাপসুল ক্যাম্পেইন চলছে। ৬ মাস হইতে ৫৯ মাস বয়সী  শিশুদের খাওয়ানো হবে এ ক্যাপসুল। বাঘাইছড়ি উপজেলার ৭ টি ইউনিয়ন, ১ টি পৌরসভা, লঞ্চ ঘাটে, বাসস্ট্যান্ড সহ মোট-১৯৫ টি স্থানে এই কার্যক্রম চলবে। 

উপজেলা স্বাস্থ্য সহকারী, ভলেন্টিয়ার দ্বারা এই কর্যক্রম চলবে বলে জানা যায়। তবে ( প্রচার, মাইকিং, পোষ্টার)ভিটামিন-এ এর সুফল কুফল,সচেতনতা না থাকায় জন সাধারনের আগ্রহ কম বলে পরিলক্ষিত হচ্ছে। 

প্রসঙ্গত, ৬ মাস হতে ১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২ মাস হতে ৫৯ মাসের শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ০৪ অক্টোবর ২০২০ হতে  আগামী ১৭ অক্টোবর ২০২০ পর্যন্ত এই কার্যক্রম চলবে।