নানিয়ারচর প্রতিনিধি | ০৪:৩৭ পিএম, ২০২১-০৮-০২
স্থানীয় এক নারীকে ধর্ষনের চেষ্টায় রাঙামাটির নানিয়ারচরে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত মোঃ হাবিবুর রহমান ওরফে রাকিব (২৭) খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গবামারা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। সে ধায্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
এ ঘটনায় ৪নং ঘিলাছড়ি ইউনিয়নের ধায্যাছড়া এলাকার ভুক্তভোগী ওই নারী পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, গত ৩১ তারিখ রাতে সে তার স্বামী সন্তান নিয়ে ঘুমোতে যায়। দিবাগত রাত আনুমানিক ২.৩০মিনিটে কেউ তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষনের চেষ্টা চালায়।
তবে প্রথমে সে তার স্বামী মনে করলেও পরে অন্য কেউ বুঝতে পেরে চিৎকার করলে ওই ব্যাক্তি পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও ওই ব্যাক্তিকে না পেলেও তার ফেলে যাওয়া মোবাইলটি খুঁজে পাওয়া যায়। মোবাইলের সূত্র ধরে এলাকাবাসী পরে ওই ব্যাক্তিকে আটক করে।
এবিষয়ে জানতে চাইলে থানার ওসি সাব্বির রহমান জানান, গতকাল দুপুরে স্থানীয় সূত্রে খবর পেয়ে ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে হাবিবুর রহমানকে আটক করে। তার বিরুদ্ধে নানিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) ধারায় একটি মামলা (মামলা নং ১/৩) দায়ের হয়েছে। তিনি আরো জানান, মামলার যাবতীয় পক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited