রাঙামাটিতে নবগঠিত প্রেসক্লাব ছাড়‌লেন সিনিয়র সাংবাদিক মিল্টন বড়ুয়া


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪২ এএম, ২০২১-০৮-০২

রাঙামাটিতে নবগঠিত প্রেসক্লাব ছাড়‌লেন সিনিয়র সাংবাদিক মিল্টন বড়ুয়া

ব্যক্তিগত কারন দেখিয়ে নব গঠিত রাঙামাটি প্রেসক্লাব এর সহ সভাপতি পদ থেকে অব্যহতি নিয়েছেন সাপ্তাহিক পাহাড়ের সময় সম্পাদক ও প্রকাশক মিলটন বড়ুয়া। 

গত ৩১ জুলাই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সংগঠনের সাথে থাকতে অপারগতা প্রকাশ করে লিখিতভাবে এ অব্যহতি নেন। একই সাথে তিনি তার প্রতিষ্ঠিত রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন (অরইউজে) থেকেও অব্যহতি নেন।

এ বিষয়ে মিলটন বড়ুয়া জানান, নিজ প্রকাশনা সাপ্তাহিক পাহাড়ের সময় পত্রিকার কাজের ব্যস্ততা এবং ব্যক্তিগত নানা কারনে এ দুটি সংগঠন থেকে অব্যহতি নেন। 

তিনি আরো জানান, বর্তমানে সাংবাদিকতা পেশায় অপসাংবাদিকতার প্রতিযোগীতা চলছে। এ পেশাকে পূঁজি করে কিছু  ব্যক্তি নিজ নিজ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এ মহান পেশাকে কলুষিত করে চলেছে। 

যার কারনে যারা প্রকৃতভাবে এ পেশার লালন পালন করছে তাদেরকেও হেয়প্রতিপন্ন করা হচ্ছে। 

সাংবাদিক এবং সাংবাদিকদের প্রতিষ্ঠান রাষ্ট্র পরিচালনার চতুর্থ স্তম্ভ হলেও কোথাও কোথাও দূরবৃত্তায়নের সাংবাদিকতার কারনে এ পেশার যথেষ্ট অবমাননা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।