জুরাছড়ির ৯৭ টি পয়েন্টে ২৯০০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল


জুরাছড়ি প্রতিনিধি    |    ০১:৪৮ পিএম, ২০২০-১০-০৪

জুরাছড়ির ৯৭ টি পয়েন্টে ২৯০০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

সারাদেশের ন্যায় জুরাছড়িতেও উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক ভিটামিন এ ক্যাম্পেইন থেকে শুরু হয়েছে। রবিবার জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে এই ক্যাম্পেইনের শুভ উদ্ধোধন করেন।

ডাঃ অনন্যা চাকমা জানান, জুরাছড়ির ৯৭ টি পয়েন্টে ২৯০০ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এতে জুরাছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের ১৯২ জন কর্মী ক্যাপসুল খাওয়ানোর জন্য নিয়োজিত রয়েছেন বলে তিনি জানান। 

প্রসঙ্গত, ভিটামিন এ ক্যাপসুল আগামী ১৭ ই অক্টোবর ২০২০ পর্যন্ত শিশুদের খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।