নানিয়ারচরে ভিজিএফ চাল ও নগদ অর্থ বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:২২ পিএম, ২০২১-০৭-১৮

নানিয়ারচরে ভিজিএফ চাল ও নগদ অর্থ বিতরণ

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় অসহায় দুস্থ্য ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল এবং প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

রবিবার সকালে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের সহায়তায় ৩০০টি অসহায় পরিবারের মাঝে ১০কেজি হারে চাল ও ২৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (নগদ অর্থ) ৫০০ টাকা হারে বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নানিয়ারচর উপজেলায় ২নং সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অসহায় ১০কেজি হারে ৩মে. টন চাল ও ১লক্ষ ২৫হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এসময় ট্যাগ অফিসার প্রদীপ জয় চাকমা, ওসি এলএসডিক্যসাথুই মারমা, ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত ও দিগন্ত চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।