নানিয়ারচরে জমে উঠেছে ঘিলাছড়ি কোরবানীর পশুর হাট!


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৪৮ এএম, ২০২১-০৭-১৬

নানিয়ারচরে জমে উঠেছে ঘিলাছড়ি কোরবানীর পশুর হাট!

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ঘিলাছড়িতে জমে উঠেছে কোরবানি পশুর হাট। লকডাউন শিথিল হওয়ায় স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ও পশু কেনাকাটায় সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে সাপ্তাহিক হাটে সরেজমিনে ঘুরে দেখা যায়, কলা, কাঠাঁল, আম, আনারসসহ সাপ্তাহিক ও কোরবানীর হাটে গরু ছাগলের ভীড় জমেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন লকডাউনে থেকে দুটি সাপ্তাহিক হাটে কোন ক্রয় বিক্রয় না হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন স্থানীয়রা। সরকারি সিদ্ধান্ত মোতাবেক কোরবানির পূর্বে লকডাউন শিথিল, নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ও পশু ক্রয় বিক্রয় করতে পেরে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করে।

বাজার পরিচালনা কমিটির সভাপতি ও বাজার ইজারাদার জীবন্ত চাকমা জানান, করোনায় স্বাস্থ্যবিধি মেনে ও সরকারী নির্দেশনা মোতাবেক বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ও পশু ক্রয়-বিক্রয় হচ্ছে। গরুর দাম মোটামুটি ভাল থাকলেও ছাগলের দাম তুলনামূলক কম।

সুত্রটি আরো জানায়, পুলিপাড়া এলাকার সুইচিং মারমার গরুটি এক লক্ষ ১৫হাজার টাকায় বিক্রি হয়েছে এবং ১৮হাজার টাকা মূল্যে বিক্রি হয়েছে বাজারে আসা সবচেয়ে বড় ছাগলটি।