নানিয়ারচরে অবৈধভাবে বালু উত্তোলন:প্রশাসনের অভিযান 


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৩২ পিএম, ২০২১-০৭-১২

নানিয়ারচরে অবৈধভাবে বালু উত্তোলন:প্রশাসনের অভিযান 

পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচরে প্রশাসনের চৌকশ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলকালে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বুড়িঘাট ইউনিয়নের নিচ পুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী পাইজাপ্রু মারমা ও মোঃ বাবুর ড্রেজার মেশিন জব্দ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী। 

এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলণকারীরা পালিয়ে গেলে উপজেলা প্রশাসন ৩টি ড্রেজার মেশিন জব্দ করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে একটি মহল। কিছুদিন পূর্বে উপজেলা প্রশাসন ৩জনকে আটক করে ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা পূর্বক ছেড়ে দেয়। এর পরে বেশ কিছুদিন বালু উত্তোলণ বন্ধ থাকলেও আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে চক্রটি।