৩ দিনের ব্যবধানে ফিশারি বাঁধে আবারো দুর্ঘটনা!


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৪০ পিএম, ২০২০-১০-০২

৩ দিনের ব্যবধানে ফিশারি বাঁধে আবারো দুর্ঘটনা!

রাঙামাটি শহরে অন্য গাড়ীকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রন হারিয়ে একটি মিনি ট্রাক কাপ্তাই হ্রদে ডুবে যায়।

শুক্রবার সকাল ৯ টায় পুরাতন বাসস্ট্যান্ড হতে বরফ নিয়ে চট্রগ্রাম যাওয়া পথে ফিসারী বাধে অন্য গাড়ীকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকটি পার্শ্ববর্তী হ্রদে ডুবে যায়। তবে দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

মিনি ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো-ড ১১-৩৬০৫। ড্রাইভার ইয়াছিন(৩৫) দুর্ঘটনার পরপরই পলাতক রয়েছে। সে কুমিল্লা চৌদ্দগ্রামের বাসিন্দা।