জুরাছড়িতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৯:৫৫ পিএম, ২০২১-০৭-১১

জুরাছড়িতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

জুরাছড়ি উপজেলার সর্বশেষ সীমানার ভারত বাংলাদেশ মায়ানমার সীমান্ত এলাকার অবস্থিত আদেইয়াপ ছড়া  সহ ৪ নং দুমদুম্যা ইউনিয়নের  ৪,৫,৬ নং ওয়ার্ডের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেয়ে খুশী হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত ওয়ার্ড সমূহের ৮০০শত পরিবারের মাঝে ৫০০শত টাকা করে বিতরণ করা হয়। এসব নগদ অর্থ বিতরণ কালে স্বশরীরে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  ও ৪ নং দুমদুম্যা ইউনিয়নের দায়িত্বরত ট্যাগ অফিসার কৌশিক চাকমা।

বিতরণ কালে তিনি বলেন,দুমদুম্যা ইউনিয়নের সবচাইতে দূর্গম এবং অনগ্রসর এলাকা হচ্ছে এই তিনটি ওয়ার্ড, সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দিতে অত্যন্ত কঠিন হয়ে দাড়াঁয়। তবুও মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা যাহাতে অসহায় দরিদ্র পরিবারেরা পান সেজন্য জুরাছড়ি উপজেলা হয়ে একাধারে ৩দিন নৌপথে এসে সীমান্ত এলাকার মানুষের জন্য মানবিক সহায়তা নগদ অর্থ তুলে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

৪নং দুমদুম্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, দুমদুম্যা ইউনিয়নের মধ্যে সবচাইতে দূর্গম ভারত,বাংলাদেশ ও মায়ানমার সীমান্তবর্তী এলাকা হচ্ছে ৬ নং ওয়ার্ডের আদেইয়াপ ছড়া,কজতুলী,গবছড়ি এসব জায়গা। এদেরকে সরকারি সহায়তা পৌছে দিতে জনপ্রতিনিধিদের কঠিন মোকাবেলার সম্মুখীন হতে হয়,  তবুও যাহাতে উক্ত এলাকার জনগণ এসব সুবিধা থেকে বঞ্চিত না থাকেন সেজন্য সাময়িক কষ্ট হলেও এসব সুবিধা  তুলে দিতে পারলে নিজেকে ধন্য মনে হয়। তিনি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা যাহাতে সীমান্ত এলাকার দুমদুম্যা জনগণের প্রতি সুদৃষ্টি রাখেন সেই আবেদন জানান।

মানবিক সহায়তা বিতরণের সময় স্বশরীরে উপস্থিত ছিলেন,ইউপি সচিব অতুল চাকমা,সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিতরণের স্থান সমূহের মাঝে  সঠিকভাবে মানবিক সহায়তা নগদ অর্থ দেওয়া  হচ্ছে কিনা সার্বক্ষনিক পর্যবেক্ষনে ছিলেন সীমান্ত এলাকার  বিজিবি সদস্য বৃন্দ।