কাউখালীতে করোনায় আরও একজনের মৃত্যু!


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৪৯ পিএম, ২০২১-০৭-০৯

কাউখালীতে করোনায় আরও একজনের মৃত্যু!

রাঙামাটির কাউখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. আবুল কালাম (৬৫) প্রকাশ কালাম চেরাং নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান তিনি। মৃত ব্যক্তির বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ডাববুনিয়া ছড়া এলাকায়। এনিয়ে কাউখালীতে কারোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও করোনা উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন।

কলমপতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম, মৃত ব্যক্তির করোনা পজিটিভ ছিলো বিষয়টি নিশ্চিত করে জানান, সে বাড়ীতে বেশকিছুদনি ছিলো। পরে সাপ্তাহ খানেক আগে তাকে রাঙামাটি হাসাপাতালে নেওয়া হলে সেখানে কোভিড পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

তার অবস্থান অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের করোনা রোগীর জন্য নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসাপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাতে তিনি মারাযান। মৃত ব্যক্তির গোসল ও প্রয়োজনীয় কাজ চট্টগ্রাম থেকেই শেষ করে গ্রামে আনা হয়েছে। শুধুমাত্র শুক্রবার সকালে স্বাস্থ্যবিধি মেনে ডাববুনিয়া ছড়া মসজিদ মাঠে জানাযা ও দাফন করা হয়।