রাজস্থলীতে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিক্সা চালক ও যাত্রী আহত


আইয়ুব চৌধুরী    |    ১২:৪০ এএম, ২০২১-০৭-০৮

রাজস্থলীতে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিক্সা চালক ও যাত্রী আহত

রাঙামাটির রাজস্থলী - বাঙালহালিয়া সড়কের বড়ইতল এলাকায় ৭ জুলাই বুধবার  রাত ৯ টায় ব্যাটারীচালিত অটোরিক্সা কে পিছন থেকে মোটর সাইকেলের ধাক্কায় চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়,দ্রুতগতির একটি মোটর সাইকেল বাঙ্গালহালিয়া মুখী অটোরিক্সা কে পিছন থেকে ধাক্কা দিলে অটোরিক্সা টি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

ঘটনাস্থলে চালক জয়দেবনাথ (২২) ও যাত্রী  পুলু মারমা (২১) গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে যায় । উভয়কে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা জানান।

স্থানীয়রা জানান, মোটর বাইক চালক তীব্রগতিতে বড়ইতলির দিকে যাচ্ছিল। অটোরিক্সা কে ধাক্কা দিলে অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গিয়ে এ সময় ২ জনে প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। ঘটনার পর পর মোটর বাইক চালক পালিয়ে যেতে সক্ষম হয়।