প্রধানমন্ত্রীর উপহারের নির্মাণ কাজ পরিদর্শনে রাঙামাটির ইউএনও


জাহাঙ্গীর আলম    |    ০১:৪৩ এএম, ২০২১-০৭-০৫

প্রধানমন্ত্রীর উপহারের নির্মাণ কাজ পরিদর্শনে রাঙামাটির ইউএনও

মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া চলমান গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা (উপমা) ।

বৃহস্পতিবার ৩টায় সাপছড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নির্মাণা দিন গৃহ পরিদর্শন করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা,উপজেলা পরিষদের পি আইও সহ উপকার ভোগী পরিবারের সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা  উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গৃহ নির্মাণ শ্রমিকদের বলেন,কাজে কোন প্রকান এদিক সেদিক করা যাবেনা যেভাবে সরকারি নির্দেশনা আছে সে ভাবে কাজ করুন। এদিকে উপকার ভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।