বাঘাইছড়িতে হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবির অর্থ সহায়তা ও সোলার বিতরণ


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৩:৩৮ পিএম, ২০২০-১০-০১

বাঘাইছড়িতে হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবির অর্থ সহায়তা ও সোলার বিতরণ

বাঘাইছড়িতে হতদরিদ্র পাহাড়ী ও বাঙ্গালী পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা ও ব্যাটারিসহ সোলার প্যানেল বিতরন করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মারিশ্যা জোনের জনকল্যাণমূখী উন্নয়ন কাজের অংশ হিসেবে এসব নগদ অর্থ ও সোলার বিতরন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ার হোসেন ভূঁইয়া, পিএসসি, আর্টিলারি।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার অসহায় হতদরিদ্র পাহাড়ী ও বাঙ্গালী জনগোষ্ঠির মাঝে ব্যাটারিসহ সোলার প্যানেল বিতরন এবং শান্তকরণ কর্মসূচীর আওতায় জোন তহবিল হতে নগদ অর্থ সহায়তা করা হয়।