মসজিদে মুসল্লিদের মাঝে জেলা প্রশাসনের মাস্ক বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫৬ পিএম, ২০২১-০৭-০২

মসজিদে মুসল্লিদের মাঝে জেলা প্রশাসনের মাস্ক বিতরণ

করোনাভাইরাসের সক্রমণ ঠেকাতে আজ জুমার নামাজের আগে রাঙামাটির প্রতিটি মসজিদে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। 

ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার (২ জুলাই) রাঙামাটি কালেক্টরেট জামে মসজিদে মুসল্লিদের হাতে মাস্ক তুলেদেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এছাড়া রাঙামাটির বিভিন্ন মসজিদে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেন। পরে সামাজিক দুরত্ব নিশ্চিত করে মসজিদে মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। কালেক্টরেট জামে মসজিদে নামাজ আদায় করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।