সাংবাদিক সাধন চাকমার মাতৃবিয়োগ


প্রেস বিজ্ঞপ্তি    |    ০৯:৫০ পিএম, ২০২১-০৬-৩০

সাংবাদিক সাধন চাকমার মাতৃবিয়োগ

দৈনিক প্রথম আলোর রাঙামাটি অফিস প্রধান সাধন বিকাশ চাকমার মা রসিক পুদি চাকমা বুধবার সন্ধ্যায় রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার খেদার মারা ইউনিয়নে শিলকাটা ছড়া গ্রামের নিজ বাড়িতে মৃত্যু বরণ করেছেন। 

এ খবরে রাঙামাটির সাংবাদিক নেতা  সুশীল প্রসাদ চাকমা, নন্দন দেবনাথসহ অন্যান্য সকল সদস্যরা সহকর্মীর মায়ের মৃত্যুতে গভীর শোকসহ তাঁর আত্মার শান্তি কামনা করছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারে সাথে একাত্মা হয়ে  সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছে।

উল্লেখ্য রসিক পুদি চাকমা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তিনি যেন স্বর্গবাসী হন এ প্রার্থনা করছে রাঙামাটি প্রেসক্লাবের সদস্যরা।