কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে মামলা, জরিমানা ও পণ্য ধ্বংস


ঝুলন দত্ত    |    ০৪:০২ পিএম, ২০২১-০৬-২৯

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে মামলা, জরিমানা ও পণ্য ধ্বংস

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ হাজার ৪শ' টাকা জরিমানা আদায় ও ৫টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চন্দ্রঘোনা ইউনিয়নের  মিশন হাসপাতাল এলাকা, কেপিএম আবাসিক এলাকার কলাবাগানে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় মেয়াদ উর্ত্তীন পণ্য রাখা, স্বাস্থ্য সনদ বিহীন দোকান পরিচালনা এবং ফ্রীজে বাসি খাবার রাখার অপরাধে মিশন ঘাট এলাকার গাংচিল রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫১ এবং ৫২ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মাস্কবিহীন চলাচলের অপরাধে ৪ জন পথচারীকে ১শ' টাকা করে ৪শ' টাকা জরিমানা এবং মামলা দায়ের করা হয়। করোনা সচেতনতায় ইউএনও মাইকিং করে জনগণকে আবারো সচেতন করেন।

উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম এ সময় ভ্রাম্যমান আদালকে সহায়তা করেন।