নিজস্ব প্রতিবেদক | ১০:৪০ পিএম, ২০২১-০৬-২৮
সামাজিক,স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ”প্রিয় রাঙামাটির”জেলা শাখার ২৯ সদস্য কমিটি গঠিত হয়েছে।প্রিয় রাঙামাটির উপদেষ্টা ইকবাল আহমেদ তালুকদার রিজুয়ানের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে প্রিয় রাঙামাটি প্রতিষ্ঠাতা ফাতেমা তুজ জোহরা রেশমীকে সভাপতি সোহেল চাকমা কে সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়াও কমিটিতে সহ সভাপতি পদে রয়েছেন ওমর ফারুখ সুজন, শাহাদাত হোসেন শিকদার,আকবর হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না দেব,আজাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক প্রিয়া হক,সহ সাংগঠনিক আমিনুর রহমান রাকিব, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম রাজু,তানিয়া আক্তার, প্রচার সম্পাদক নোবেল মল্লিক, মোকাদ্দেম সাঈফ,অর্থ সম্পাদক ,বিশাল চৌধুরী সানি,আফরা ইবনাত, আইন বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ শীল,উপজেলা বিষয়ক সম্পাদক মায়েচিং মারমা সাথী,ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মুমতাহেনা চৌধুরী মুমু,স্বাস্থ্য ও রক্ত বিষয়ক সম্পাদক রমজান আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক ইসহাক আহমেদ তালুকদার,স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক প্রীতম রায়,পরিবেশ বিষয়ক সম্পাদক দূর্জয় কর্মকার,মাহফুজ আরমান নকির তথ্য ও প্রকাশনা সম্পাদক ওমর মোরশেদ, কার্যকরী সদস্য পরেশ চাকমা, রাকিবুল হাসান রকি,আব্দুল আল জিহাদ, আল আমীন খান, নুরুল ইসলাম।
প্রিয় রাঙামাটির প্রতিষ্ঠাতা ফাতেমা তুজ জোহরা রেশমী বলেন,জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে সামাজিক,স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ”প্রিয় রাঙামাটি”প্রতিনিয়ত স্বেচ্ছাসেবী কার্যক্রমে প্রতিনিয়ত মুগ্ধ করছে রাঙামাটিবাসীকে।মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে অংশীদার হিসেবে কাজ করতে এগিয়ে আসতে হবে আমাদের। ২০১৬ সালে আমি প্রতিষ্ঠা করি আমার সহপাঠীদের সাথে নিয়ে "প্রিয় রাঙামাটি"।
প্রিয় রাঙামাটি বৈকালিক বিদ্যালয় পরিচালনার মাধ্যমে সুবিধাবঞ্চিত, পথশিশুদের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং মাদক এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, রক্তদান, বাল্যবিবাহ প্রতিরোধে, এতিমদের সাথে ঈদ উৎযাপন, শীতবস্ত্র বিতরণ,কমুক্তিযুদ্ধ নিয়ে তারুণ্যের ভাবনা,করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণ, নারীদের সুরক্ষা নিশ্চিত এর লক্ষ্যে জেলা উপজেলা কাজ করে চলেছে।
তারুণ্যের একুশ, সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মিল বন্ধন সৃষ্টির লক্ষ্যে জেলা উপজেলায় কাজ করছে।তরুণদের মধ্যে সামাজিক মূল্যবোধ সৃষ্টি করা এবং পরিবর্তনের উদ্দেশ্যে কিছু সপ্নবাজদের নিয়ে পথচলা।২০১৭ সালের পাহাড় ধসে আমার প্রতিটা স্বেচ্ছাসেবী নিরলসভাবে ভুমিকা রেখেছে ত্রাণ বিতরণ থেকে শুরু করে লাশ উদ্ধার কাজে সহযোগীতা করেছে প্রশাসনকে। রাঙামাটিবাসীর কাছে আস্থার স্থান করে তুলেছে "প্রিয় রাঙামাটি" সবার ভালোবাসা আর দোয়া নিয়ে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited