বাঘাইছড়িতে করোনা ঠেকাতে কঠোর হচ্ছে উপজেলা প্রশাসন


ওমর ফারুক সুমন    |    ০৪:৩২ পিএম, ২০২১-০৬-২৮

বাঘাইছড়িতে করোনা ঠেকাতে কঠোর হচ্ছে উপজেলা প্রশাসন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় করোনা মহামারি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম সোমবার (২৮ জুন) সকাল থেকেই উপজেলার বিভিন্ন মার্কেট ও বিপনী বিতান বন্ধ ঘোষণা করে মোবাইল কোর্ট পরিচালনা করেন। পাশাপাশি মাস্ক বিহীন ঘুরাঘুরি করা পথচারীদের জরিমানার আওতায় আনা হয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করে জনসাধারণকে সচেতন ও সতর্ক করা হয়।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা পজিটিভ ২১ পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা পাঠানো হয়। ঔষধ, মুদি দোকান ও কাঁচা তরকারি বাজার এই নিষেধাজ্ঞার বাহিরে থাকবে বলে নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।