জুরাছড়িতে অসহায় দুঃস্থ ১২০০ পরিবারের মাঝে চাউল বিতরণ


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৪:২৭ পিএম, ২০২১-০৬-২৮

জুরাছড়িতে অসহায় দুঃস্থ ১২০০ পরিবারের মাঝে চাউল বিতরণ

প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ও দঃুস্থ অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে চাল বিতরণ করা হয়। প্রতি ইউনিয়নে চারশত জন করে তালিকা অনুযায়ী প্রতি জনকে ১০ কেজি হারে এসব চাউল বিতরণ করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। আজ সোমবার উপজেলা খাদ্যগুদামে এসব চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ,রির্সোস কর্মকর্তা মোরশেদুল আলম।

উপজেলা র্নিবাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বলেন, বর্তমানে সারাবিশে^র মহামারি করোনা ভাইরাস মোকাবেলা করার লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে স্বাস্থ্যবিধি আইন মেনে চলতে হবে। সামাজিক দুরত্ব বজায় রেখে  এসব ক্ষতিগ্রস্থ চাল বিতরণ করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি অনুরোধ করেন।

১ নং জুরাছড়ি,২নং বনযোগীছড়া ইউনিয়ন এবং ৪ নং দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যরা যাচাই বাচাই করে  তালিকা অনুযায়ী প্রতিজনকে ১০ হারে চাউল দেওয়া হয়েছে। এ কঠিন সময়ে বর্তমান শেখহাসিনা সরকার যেভাবে সাধরণ জনগণকে সেবা দিয়ে যাচ্ছে যা অত্যন্ত প্রশংসনীয়। এ কঠিন মহুর্তে কোন জনগণ অনাহারে থাকতে না হয় সেজন্য বর্তমান সরকার নিরলস ভাবে কার্যক্রম করে যাচ্ছে।