বাঘাইছড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ নূর


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৮:২২ পিএম, ২০২০-০৯-৩০

বাঘাইছড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ নূর

৭১ সালের রনাঙ্গনে বাঘাইছড়ির বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ছৈয়দ নূর আর নেই। তিনি বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাত ১১ টায় নিজ বাসভবনে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বৎসর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু মৃত মুক্তিযোদ্ধার বাড়ীতে গিয়ে শোকার্ত পরিবারে সমবেদনা জানান। বাঘাইছড়ি মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ হতে মরহুমের মৃত দেহে ফুলের তোড়ন দিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বুধবার সকাল ১১ ঘটিকায় পুলিশের একটি সু-সজ্জিত দল গার্ড অফ অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমকে বটতলী কেন্দ্রীয় কবরস্হানে সমাহিত করা হয়। এসময় ইউএনও সহ বাঘাইছড়ির সকল মুক্তিযোদ্ধা, স্হানীয় প্রতিবেশী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।