বাঘাইছড়ি প্রতিনিধি | ০৮:২২ পিএম, ২০২০-০৯-৩০
৭১ সালের রনাঙ্গনে বাঘাইছড়ির বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ছৈয়দ নূর আর নেই। তিনি বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাত ১১ টায় নিজ বাসভবনে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বৎসর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু মৃত মুক্তিযোদ্ধার বাড়ীতে গিয়ে শোকার্ত পরিবারে সমবেদনা জানান। বাঘাইছড়ি মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ হতে মরহুমের মৃত দেহে ফুলের তোড়ন দিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বুধবার সকাল ১১ ঘটিকায় পুলিশের একটি সু-সজ্জিত দল গার্ড অফ অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমকে বটতলী কেন্দ্রীয় কবরস্হানে সমাহিত করা হয়। এসময় ইউএনও সহ বাঘাইছড়ির সকল মুক্তিযোদ্ধা, স্হানীয় প্রতিবেশী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited