নানিয়ারচরে ১৮৬৩ জেলে পরিবার পেলো ভিজিএফ চাল


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩০ এএম, ২০২১-০৬-২৮

নানিয়ারচরে ১৮৬৩ জেলে পরিবার পেলো ভিজিএফ চাল

মাছ ধরা নিষিদ্ধ কালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসন কর্তৃক ও মৎস বিভাগের সহযোগিতায় নানিয়ারচর ইউনিয়ন ও বুড়িঘাট ইউনিয়নে কর্মহীন জেলে পরিবারসমূহের মাঝে ২০কেজি হারে চাল বিতরণ করা হয়। এসময় নানিয়ারচর উপজেলা মৎস বিভাগের ফিল্ড সুপারভাইজার কৃতিরাজ খীসা (ঝিনুক), সাবেক্ষং ইউনিয়নের চেয়ারম্যান সুপন চাকমা ও ঘিলাছড়ি ইউনিয়নের অমল কান্তি চাকমা উপস্থিত ছিলেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ২য় ধাপে (জুন) নানিয়ারচর উপজেলার ১৮৬৩টি পরিবারের মাঝে ত্রাণ (চাল) বিতরণ করা হয়।