অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে নানিয়ারচর জোনের ত্রাণ বিতরণ


মাহাদি বিন সুলতান    |    ১১:২০ পিএম, ২০২১-০৬-২৭

অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে নানিয়ারচর জোনের ত্রাণ বিতরণ

করোনা পরিস্থিতিতে নানিয়ারচরে অসহায় দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার সকালে সদর ইউনিয়নের নানিয়ারচর বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অসহায় দুস্থ ও হতদরিদ্র ১০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নানিয়ারচর জোন (১০বীর)।

জোন সূত্রে জানা যায়, এলাকার হতদরিদ্র এসব পরিবারের মাঝে চাল ডাল আটা আলু লবন লুঙ্গী ও গেঞ্জি বিতরণ করা হয়। সূত্রটি আরো জানায়, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি থেকে এলাকার অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের তালিকা করে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতির শুরু থেকেই অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারসমূহের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন। মহামারি ও বিপদকালীন সময়ে সেনাবাহিনীর সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় সুবিধাভোগী পরিবারসমূহ।