নিজস্ব প্রতিবেদক | ০১:৫২ পিএম, ২০২১-০৬-২৩
কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের কাটাপাহাড় এলাকায় নিজ গৃহে গলায় ফাঁস দিয়ে মোছাম্মদ কাওসার আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
গত মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যা প্রায় সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত কাওসার হামিদের মেয়ে।বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী।
আত্মহত্যার পর মেয়েটির পরিবারের সদস্যরা ওই কিশোরীকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কামরুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান জানান, রাত ৮টার দিকে মেয়েটিকে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসলেও এর আগেই সে মারা যায়।
চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
এদিকে, মেয়েটির স্বজনরা লাশটিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাসায় নিয়ে গেলে পরে কাপ্তাই থানা পুলিশ রাত প্রায় ১১টায় গিয়ে লাশটিকে থানায় নিয়ে আসে।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, মেয়েটি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিংয়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য বুধবার (২৩ জুন) লাশটি রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বিষয়টি বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited