ভারী বর্ষণে নানিয়ারচর উপজেলা প্রশাসনের সতর্কতামূলক অভিযান


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩০ এএম, ২০২১-০৬-২১

ভারী বর্ষণে নানিয়ারচর উপজেলা প্রশাসনের সতর্কতামূলক অভিযান

রাঙামাটির নানিয়ারচরে ভারী বর্ষণ ও দূর্যোগপূর্ণ আবহাওয়ায় স্থানীয় জনসাধারণকে সতর্ক বার্তা প্রদান করেতে প্রচারাভিযান চালিয়েছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।

রবিবার (২০ জুন) দুপুরে উপজেলা সদর, ইসলামপুর ও বগাছড়িতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এবং দূর্যোগপূর্ণ এলাকায় স্থানীয় জনসাধারণকে সতর্ক করতে এসব এলাকা পরিদর্শণ করেছেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

উপজেলা সূত্রে জানা যায়, ভারী বর্ষণে পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড় ধ্বস, ভুমিকম্প, বন্যাসহ নানা প্রকার দূর্যোগে স্থানীয়দের সতর্কতা অবলম্বন করতে এবং প্রয়োজনে আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিতে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালান নির্বাহী অফিসার।

এসময় তিনি দূর্যোগে ক্ষতিগ্রস্থ হলে তাদের দ্রুত সেবা প্রদান, নারী শিশু ও বয়ষ্কদের দ্রুত নিরাপত্তা প্রদানে জনপ্রতিনিধিদের সজাগ থাকারও আহ্বান জানান। দূর্যোগপূর্ণ এসব এলাকা পরিদর্শনকালে নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার ওসি মোঃ সাব্বির রহমান ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল মালেক উপস্থিত ছিলেন।