এম এইচ ইকবাল | ০৭:০২ পিএম, ২০২১-০৬-২০
কাউখালী উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে ভুমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান ২য় পর্যায়ে ৬৯ টি গৃহ ও ভুমিহীনদের গৃহ প্রদান হস্তান্তর করা হয়েছে ।
রবিবার (২০ জুন) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান ২য় পর্যায়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে কাউখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত গৃহহীনদের মাঝে গৃহ প্রদান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরের মালিকানা হস্তান্তর করেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, কাউখালী উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অংসুইপ্রু চৌধুরী বক্তব্য বলেন - আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সংবিধান উপহার দেওয়া হয়েছে সেই সংবিধানে এই দেশের জনগনের জন্য মৌলিক চাহিদা ৫টি অধিকার চিহ্নিত করা হয়েছে সেগুলো হলো অন্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। আপনারা সবাই জানেন এই সরকার ক্ষমতা আসার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে অনেক কিছু দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ২০৪১ সালের আগে আমাদের দেশ উন্নত রাস্ট্রে পরিণত হবে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited