নানিয়ারচরে মাথাগোঁজার ঠাঁই পেল ৩ ভূমিহীন-গৃহহীন পরিবার


নানিয়ারচর সংবাদদাতা    |    ০৩:৩০ পিএম, ২০২১-০৬-২০

নানিয়ারচরে মাথাগোঁজার ঠাঁই পেল ৩ ভূমিহীন-গৃহহীন পরিবার

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ পরিবারকে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় রাঙামাটি জেলার দূর্গম নানিয়ারচরে প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘর ও জমির বন্দোবস্ত জায়গা বুঝে পেয়েছে ৩ পরিবার।

রবিবার (২০ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীদের জন্য বরাদ্দকৃত এসব জমি ও ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উপজেলার নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি জানান, মুজিববর্ষে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’। সেই ঘোষণা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ২ শতাংশ জমির বন্দোবস্ত সহ ভূমিহীন ও গৃহহীন নানিয়ারচরের ৩ পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয় এবং আজ উক্ত ৩ পরিবারের মাঝে ঘরের চাবি ও সনদ প্রদান করা হয়। তিনি আরো জানান, দ্বিতীয় ধাপেই আরো ৩০টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা। আরো উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (অতিঃ) মোঃ কাইয়ুম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক হোসেন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, ইউপি সদস্যাবৃন্দ সহ সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ।