নিজস্ব প্রতিবেদক | ০২:২৯ পিএম, ২০২১-০৬-২০
রাঙামাটিতে মুজিব বর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান ২য় পর্যায়ে ৬২৩টি গৃহহীন ও ভুমিহীনদের গৃহ প্রদান হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২০ জুন) সকালে সারাদেশের ন্যায় গৃহহীনদের এই গৃহ প্রদান কার্যক্রমের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত গৃহহীনদের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি তুলে দেন ২৯৯নং সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এ সময় জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, সাবেক মহিলা সাংসদ সদস্যা ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জেন বিপাশ খীসা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান রোমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন এলাকার মতো রাঙামাটিতেও ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। নির্মিত এসব গৃহ এখন ভুমিহীন ও গৃহহীনদের মাঝে দ্বিতীয় পর্যায়ে ৬২৩টি গৃহ প্রদান করেন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited