রাজস্থলীতে ৪ জন করোনা পজেটিভ!


আইয়ুব চৌধুরী    |    ০৮:৪৬ পিএম, ২০২১-০৬-১৭

রাজস্থলীতে ৪ জন করোনা পজেটিভ!

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় দ্বিতীয় ধাপে প্রথম বারের মত নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

বেশ কয় দিন ধরে এ দম্পতি জ্বরে ভুগলে  পরে উপজেলা স্বাস্থ্য বিভাগে গিয়ে করোনা পরীক্ষা করান বলে জানিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা।  তিনি বলেন, বর্তমানে  হোম কোয়ারেন্টাইনে আছেন করোনা আক্রান্তরা।

তাদের জ্বর ছাড়া আর কোন উপসর্গ নেই। তিনি আরো বলেন কারো উপসর্গ দেখা দিলে বা সন্দেহ হলে হাসপাতাল কতৃপক্ষ কে অবগত করলে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের ব্যবস্থা করবো। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করতে ও মাস্ক পড়তে বলেন।

স্থানীয়দের অভিযোগ হাটে বাজারে মাস্ক ছাড়া ঘুরাফেরা করে স্বাস্থ্যবিধির বালাই নেই।কেউ সচেতন নয়।ফলে দিন দিন করোনা হানা দিচ্ছে। যদি করোনা পরীক্ষা দিলে অসংখ্য শনাক্ত বাড়বে।