ফিশারি বাঁধে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাসের সাথে গাছের সংঘর্ষ


মাসুদ পারভেজ নির্জন    |    ০১:৩২ পিএম, ২০২০-০৯-২৯

ফিশারি বাঁধে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাসের সাথে গাছের সংঘর্ষ

ছবিঃ 'Rangamati' গ্রুপ হতে সংগৃহীত

রাঙামাটিতে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাসের সাথে গাছের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টায় রিজার্ভ বাজার হতে লোকাল বাস (চট্র-মেট্র-জ- ১১-০০-১৮) খাজা গরীবে নেওয়াজ যাত্রীবিহীন অবস্থায় খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করলে ফিসারী বাধে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ ক্ষয়ক্ষতি হয়। তবে যাত্রী না থাকায় কেউ আহত ও নিহত হয়নি। বর্তমানে বাসের ড্রাইভার পলাতক রয়েছে।

ঘটনার পরপরই সড়কে প্রথমত যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও কিছুক্ষন পর যান চলাচল স্বাভাবিক হয়। বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।