বিশ্ব পরিবেশ দিবসে কাউখালীতে জীবনে'র বৃক্ষ রোপন


এম এইচ ইকবাল    |    ০৬:৩৯ পিএম, ২০২১-০৬-০৫

বিশ্ব পরিবেশ দিবসে কাউখালীতে জীবনে'র বৃক্ষ রোপন

কাউখালীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে  'জীবন' এর উদ্যাগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

শনিবার (৫ জুন) সকালে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার কমপ্লেক্সে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৫০ টি চারা রোপণের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা। তিনি উপজেলা কমপ্লেক্সে বৃক্ষরোপণ করার মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি একটি পেয়ারা ও একটি জলপাই গাছের চারা রোপণ করেন। এছাড়াও "জীবন" কাউখালী চ্যাপটারের সদস্যরা সোনালু, জাম, আমড়া, ডুমুর, আম, কাঠ বাদামসহ অর্ধশতাধিক চারাগাছ রোপণ করেন। 

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এর ঘোষণা অনুযায়ী 'পরিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার' প্রতিপাদ্যে এবং 'প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি' শ্লোগানে এবার বিশ্বের সবার সাথে তাল মিলিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "জীবন"। 

কাউখালী "জীবন" এর সাধারণ সম্পাদক জানান উচাইথিন মারমা, "জীববৈচিত্র্য রক্ষার জন্য এবং বিলুপ্তির পথে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে বন্যপ্রাণীদের তাদের আবাসস্থল ফিরিয়ে দিতে হবে। বনায়ন সৃষ্টির মাধ্যমেই আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। "জীবন" ধারাবাহিকভাবে এই পুরো মৌসুমে বৃক্ষরোপণ অভিযান অব্যাহত রাখবে এবং গাছগুলোর পরিচর্যা নিশ্চিত করবে।

কাউখালী উপজেলার পাশাপাশি বেতবুনিয়াতেও বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে গ্রীণ আর্মি।