রাজস্থলীতে সেনাবাহিনীর পাথর বোঝায় ডাম্পার নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে আহত ২


রাজস্থলী প্রতিনিধি    |    ০৮:২২ পিএম, ২০২১-০৫-২৯

রাজস্থলীতে  সেনাবাহিনীর পাথর বোঝায় ডাম্পার নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে আহত ২

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে বাংলাদেশ সেনাবাহিনী ২৬ ইসিবির কনস্ট্রাকসানের কাজে নিয়েজিত পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রন হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

শনিবার বিকাল ৪টায় রাজস্থলীর সীমান্ত সড়কের মিতিংগ্যা ছড়ির আগাপাড়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

এসময় ডাম্পার চালক সৈনিক যোবায়ের ও সৈনিক আবুল কালাম গুরুতর আহত হয়। স্থানীয়রা খবর পেয়ে উপস্থিত সেনাবাহিনীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাঃ সোহেল চৌধুরী জানান,দুইজনে মারাত্মক ভাবে আহত হয়, তাদের কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম সামরিক হাসপাতালে(সি এম এস)প্রেরন করা হয়েছে।