বৃদ্ধের বয়স্ক ভাতা হাতিয়ে দিলো তার মেয়ে!


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৫৫ এএম, ২০২১-০৫-২৪

বৃদ্ধের বয়স্ক ভাতা হাতিয়ে দিলো তার মেয়ে!

রাঙামাটি শহরে গত ২২ মে শনিবার বিকালে চেম্বার অব কমার্সের দ্বিতীয় তলায় বৃদ্ধের বয়স্ক ভাতা বিকাশ গ্রাহক সেবার কর্মকর্তা খোরশেদ কতৃক পিন রিসেট করার সময় ৫০০ টাকা সেন্ড মানির অভিযোগ করেছিলো বৃদ্ধ ও তার মেয়েরা।কিন্তু অভিযোগটি তথ্য প্রমানের ভিত্তিতে পুরোপুরি মিথ্যা প্রমান করেছে রাঙামাটির বিকাশ কতৃপক্ষ।

মূলত বৃদ্ধের বয়স্ক ভাতা হাতিয়ে দিয়েছে তার সাথে থাকা তার মেয়ে। ৫০০ টাকা সেন্ড মানি করে পাঠানো নাম্বারটি ছিলো বৃদ্ধের মেয়ের নাম্বার।পরদিন নাম্বারটির পুরো ডিটেইলস উপস্থাপন করে সেই নাম্বারটি বৃদ্ধের মেয়ের কাছেই পাওয়া গিয়েছে।

রবিবার বিকালে রিজার্ভ বাজার বি আলম ট্রেডার্সের দ্বিতীয় তলায় অবস্থিত বিকাশ অফিসে সেন্ড মানি করা নাম্বারটির তথ্য প্রমান তুলে ধরে রাঙামাটি বিকাশ ডিস্ট্রিভিউশন ম্যানেজার মোঃ আবু তাহের।

রাঙামাটি বিকাশ ডিস্ট্রিভিউশন ম্যানেজার আবু তাহের জানায়,গত ২২ মে শনিবার বিকালে চেম্বার অব কমার্সের দ্বিতীয় তলায় বৃদ্ধের বয়স্ক ভাতা বিকাশ  গ্রাহক সেবার কর্মকর্তা খোরশেদ কতৃক ৫০০ টাকা সেন্ড মানির অভিযোগ মিথ্যা প্রমান করা হয়েছে। বৃদ্ধ বয়স্ক ভাতা বের করার জন্য  বিকাশ  গ্রাহক সেবার কর্মকর্তা খোরশেদ কতৃক পিন রিসেট করার পর তার মেয়েকে দিলে তার মেয়ে নিজেই তার ব্যাক্তিগত নাম্বারে ৫০০ টাকা সেন্ড মানি করে দেই।গতকাল ঘটনাস্থলে বৃদ্ধেরে মেয়ে বিভিন্ন হৈ হুল্লোড় করলে মান-সম্মান বাচাঁনোর জন্য অফিস থেকে ৫০০ টাকা দিয়ে দেই।পরে আমরা আজ সেই নাম্বারের পুরো ডিটেইলস বের করে দেখি নাম্বারটি বৃদ্ধের মেয়েরই ছিলো।এবং তার কাছ থেকেই সেন্ড মানি করা সেই নাম্বারটিও আজ পাই।যেই নাম্বারটি গতকাল ঘটনাস্থলে বন্ধ করে দেওয়া হয়েছিলো।

তিনি আরোও জানান,মেয়েটির মান-সম্মান বিবেচনা করে তার বিরুদ্ধে কোন আইনানুগ কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে রাঙামাটি বিকাশ কতৃপক্ষরা বৃদ্ধ ও তার মেয়েদের কাছে সকল তথ্য উপস্থাপন করার পর ও তারা এই অভিযোগ অস্বীকার করেন।তবে মেয়েটির ভাই আলাউদ্দিন সব দোষ স্বীকার করে বিকাশ কতৃপক্ষের কাছে অনুতপ্ত স্বীকার করার পাশাপাশি লিখিতভাবে সকল অভিযোগ প্রত্যাহার করেন।

এবং অভিযুক্ত বিকাশ গ্রাহক সেবা কর্মকর্তা খোরশেদের কাছ থেকেও ছোট ভোনের কর্মকান্ডে মানহানির জন্য ক্ষমা প্রার্থনা করে বুকে জড়িয়ে ধরেন।