রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের অভিযানে গাজাঁ সহ আটক ১!


মাসুদ পারভেজ নির্জন    |    ১২:২৮ এএম, ২০২১-০৫-২২

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের অভিযানে গাজাঁ সহ আটক ১!

রাঙামাটিতে  গোপন সংবাদের ভিত্তিতে ১ কেজি গাজাঁ সহ একজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

শুক্রবার রাত ১০ টায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের নির্দেশে সহকারী উপপরিদর্শক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে   শহীদ আব্দুল আলী একাডেমীর নীচের এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গাজাঁ সহ আটক করা হয়।

আটককৃত হলেন,মহরম আলীর ছেলে মোঃ বাপ্পী(১৯)।

কোতয়ালী থানার সহকারী উপপরিদর্শক আব্দুল মান্নান জানায়,দীর্ঘদিন যাবৎ শহীদ আব্দুল আলী একাডেমীর নীচের  এলাকায় থাকা মোঃ বাপ্পী মাদক ব্যবসা করে আসছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করে এক কেজি গাজাঁ সহ তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।