নানিয়ারচরে মানসিক রোগীর লাঠিঘাতে গুরুতর আহত বাইকচালক


মেহেরাজ হোসেন সুজন    |    ০১:৪৪ পিএম, ২০২১-০৫-২১

নানিয়ারচরে মানসিক রোগীর লাঠিঘাতে গুরুতর আহত বাইকচালক

রাঙামাটির নানিয়ারচরে এক পথচারী মানসিক রোগীর আঘাতে এক বাইকচালক গুরুতর আহত হয়।  বৃহস্পতিবার রাত ৯ টায় খাগড়াছড়ি -রাঙামাটি সড়কযোগে নানিয়ারচর চৌদ্দ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,একাকী বাইক চালক বগাছড়ি এলাকার মোঃ কবির হোসেনের ছেলে মোঃ বাবু মিয়া(২৫) মানিকছড়ি থেকে আসার পথে চৌদ্দ মাইল এলাকায় স্থানীয় মানসিক রোগী ঘিলাছড়ি এলাকার হিল্টন চাকমা তাকে লক্ষ্য করে বাইকের চলমান গতি রোধ করে লাঠি দিয়ে চালকের মুখে আঘাত করলে নিয়ন্ত্রণ হারিয়ে পরলে বাইকে আঘাত পেতে মানসিক রোগীর সহ উভয়ে রাস্তায় পরে যায়।

গুরুতর আহত হলে বাইক চালককে স্থানীয় লোকজন ও তার বড় ভাই বাবুকে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়।অপরদিকে আহত হওয়া মানসিক রোগীর সন্ধান পাওয়া যায়নি।