নানিয়ারচরে বিরল প্রজাতির বনবিড়াল অবমুক্ত


মেহেরাজ হোসেন সুজন    |    ০৯:০৪ পিএম, ২০২১-০৫-২০

নানিয়ারচরে বিরল প্রজাতির বনবিড়াল অবমুক্ত

রাঙামাটির নানিয়ারচরে বিরল প্রজাতির এক বন বিড়াল অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) সকাল ৬ টায় নানিয়ারচর উপজেলার প্রান্তিক ও দূর্গম বুড়িঘাট এলাকার কাপ্তাই লেকের শাখার চেঙ্গী নদীর পাশে আউয়াল মিয়ার সবজি জমির জালে আটকে পরা থেকে একটি বনবিরাল উদ্ধার হলে সংবাদ পেয়ে স্থানীয় সংবাদ কর্মী মেহেরাজ হোসেন সুজন উপজেলা প্রশাসন কে জানান। এরপর তাৎক্ষণিক ভাবে উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি ও নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান ঘটনাস্থল পরিদর্শনে যান।

এদিকে, বনবিড়াল প্রজাতির প্রানীটিকে নানিয়ারচর বনবিভাগের নিটক হস্তান্তর করে অবমুক্তের বিষয়টি নিশ্চিত করেছেন নানিয়ারচর উপজেলার নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি। পরিদর্শনে গিয়ে তিনি স্থানীয়দের সাথে এসকল বন প্রজাতির প্রানী ধরে হত্যা ও গাছ পালা কর্তন রোধে নিষেধ করে আইনি ব্যবস্থার বিষয় নিয়ে সচেতনতামূলক কথাও বলেন উপজেলা নির্বাহী অফিসার।

নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান, এ ধরনের প্রানী জাতীয় সম্পদ। এসকল প্রানী পাওয়া গেলে হত্যা বা ক্ষতি না করে উপজেলা প্রশাসন, বনবিভাগ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা দের জানানোর আহ্বান জানান।

বনবিভাগ কর্মকর্তা মোঃ আজিজুল হক জানান, এটি বনবিড়াল প্রজাতির প্রানী, উভচর প্রানী হওয়ায় খাদ্য শিকারে পানিতেও নেমে মাছ খেয়ে বেঁচে থাকে।