ভূমিধস রোধে নানিয়ারচরে অগ্রিম প্রচারণা


মেহেরাজ হোসেন সুজন    |    ০৭:৩৬ পিএম, ২০২১-০৫-১৭

ভূমিধস রোধে নানিয়ারচরে অগ্রিম প্রচারণা

পাহাড়ে ভূমিধস এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসন অগ্রিম প্রচারণা শুরু হয়েছে।

সোমবার (১৭ মে ) দুপুরে উপজেলার ভুমিধসের আশঙ্কা যুক্ত ঝুকিপূর্ণ বগাছড়ি ও প্রান্তিক এলাকা গুলোতে ভূমিধস প্রতিরোধে করনীয় বিষয়ে মাইক প্রচারণা ও জনসাধারণের বাসাবাড়িতে গিয়ে সচেতনতার বার্তা পৌছে দিয়েছে উপজেলার নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি।

তিনি জানান পাহাড় কাটা রোধ করতে সবাইকে সচেতন থাকতে হবে। পাহাড় নিয়ে যারা বাণিজ্য করে করে প্রশাসনের কাছে তাদের ধরিয়ে দিতে হবে।এবং ভূমিধসে ক্ষতি ঠেকাতে প্রয়োজনে নিরাপদ আশ্রয়ের ব্যাবস্থাও করা হবে।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান, স্থানীয় ইউপি সদস্য নূর ইসলাম হাওলাদার ও মোঃ-মালেক, ত্রান ও দূর্যোগ বিভাগের কর্মকর্তা সহ প্রমূখ।