নিজস্ব প্রতিবেদক | ১০:০৮ পিএম, ২০২০-০৮-২৯
বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেক ইউনিয়নের ভাইবোন ছড়া এলাকার কাজল চাকমা বাঁচতে চায়। কাজল চাকমা দীর্ঘ ৩ বছর যাবত দুরারোগ্য ব্যাধি হার্ট ও লিভারে জীবানু সংক্রমণের মত কঠিন রোগে ভুগছেন। তিনি সাজেক ইউনিয়নের ভাইবোন ছড়া গ্রামের মৃতঃ লংকাশ্বর চাকমার ছেলে। পরিবারে তার ৪ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
কাজল চাকমার স্ত্রী তংগলী চাকমা জানান, তাদের পরিবার একসময় মোটামুটি ভালোই চলছিলো কিন্তু গত ৩ বছর পূর্বে তার স্বামী কাজল চাকমা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও পরে চট্রগ্রাম মেডিকেলে চিকিৎসা ও পরীক্ষা করে কাজল চাকমার দূরারোগ্য ব্যাধি হার্ট ও লিভারে জীবানু সংক্রমণ ধরা পরে। তার পর থেকেই তার পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার। সামান্য জুমচাষের উপর নির্ভর কাজল চাকমার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় কাজল চাকমাকে দেশের বাহিরে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চট্রগ্রাম মেডিকেলের চিকিৎসকগণ। কিন্তু হতদরিদ্র কাজল চাকমার পরিবারের পক্ষে যেখানে দেশেই চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না সেখানে দেশের বাহিরে তো রীতিমত দুঃস্বপ্ন। নিরুপায় হয়ে নিজ গ্রাম সাজেকের ভাইবোন ছড়ায় চিকিৎসা বিহীন কঠিন দুসঃহ জীবন পার করছেন।
তাই কাজল চাকমার জীবন বাঁচাতে দেশবাসীর সহযোগীতা চেয়েছেন তার বড় ভাই জুমচাষী কালাবো চাকমা ও তার স্ত্রী তংগলী চাকমা। এ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে কাজল চাকমার বড় ভাই কালাবো চাকমা একটি বিকাশ(পার্সোনাল- ০১৬৪৬৬৫৮৬৬৯৭) নাম্বার সহ সাহায্যের আকুতি জানিয়েছেন।
এবিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতুর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, উপজেলা সমাজ সেবা কার্যালয়ে প্রয়োজনীয় চিকিৎসা পত্র সহ আবেদন করলে সরকারী ভাবে ৫০ হাজার টাকা সহযোগীতার সুযোগ রয়েছে কেউ আবেদন করলে যাচাইবাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
উল্লেখ্য যে, গত ২৬ আগস্ট বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলার ৪ জন ক্যান্সার রোগীকে নগদ ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকার চেক বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতু, এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়েচ চাকমা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited