নানিয়ারচরে আলোচিত শক্তিমান ও বর্মা হত্যা মামলার আসামী অস্ত্রসহ আটক!


নিজস্ব প্রতিবেদক    |    ০২:১০ পিএম, ২০২১-০৫-০৭

নানিয়ারচরে আলোচিত শক্তিমান ও বর্মা হত্যা মামলার আসামী অস্ত্রসহ আটক!

রাঙামাটির নানিয়ারচরে ইউপিডিএফ (প্রসীত) দলের হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমাকে অস্ত্র ও সরঞ্জামাদিসহ আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার  রাত ২ টায় নিজ বাসার শয়ন কক্ষ থেকে তাকে আটক করা হয় ।

এ সময় ঘটনাস্থল হতে ১টি এলপি পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ১টি নোটবুক ও ৫টি মোবাইল সিম উদ্ধার করা হয়।

আটক মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমা (৩৯) নানিয়ারচর উপজেলার বেতছরির ১৮ মাইল এলাকার পদ্মা মোহন চাকমার ছেলে। সে চুক্তিবিরোধী ইউপিডিএফ (প্রসীত) দলের একজন সক্রিয় সশস্ত্র সদস্য।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, আটক মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমা নানিয়ারচরের আলোচিত সাবেক উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ইউপিডিএফ (গনতান্ত্রিক) বর্মা হত্যা মামলার আসামী ।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ও সেনা জোনের যৌথ সহায়তায় নানিয়ারচর থানা পুলিশ মধ্য রাতে আসামীকে নিজ বাসা থেকে আটক করা হয়। এ সময় তার শয়ন কক্ষ থেকে অস্ত্র ও যাবতীয় সরঞ্জামাদি উদ্ধার করা হয়।