রাঙামাটিতে মিনিট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ!


মাসুদ পারভেজ নির্জন    |    ০২:৫৬ পিএম, ২০২১-০৫-০২

রাঙামাটিতে মিনিট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ!

রাঙামাটিতে মিনি ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন পুলিশ সদস্য গুরুতর হয়েছে।

রবিবার দুপুরে ঘাঘড়া কলাবাগান এলাকায় চট্রগ্রাম হতে আসা মোটরসাইকেল ও রাঙামাটি থেকে আসা মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী পুলিশ সদস্য গুরুতর আহত হয়।

পুলিশ,সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগীতায় তাৎক্ষনিক ভাবে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

গুরুতর আহত সুখিনীলগঞ্জের পুলিশ সদস্য রমজান আলী।

স্থানীয়রা জানায়, চট্রগ্রাম হতে আসা মোটরসাইকেল ও রাঙামাটি থেকে আসা মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী পুলিশ সদস্য গুরুতর আহত হয়।

এ ঘটনায় মিনি ট্রাকটির চালক মোঃ হেলাল পলাতক রয়েছে।